বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে শিশিরের আগাম শুভেচ্ছা

11045461_425699380932594_6807958539085465251_n

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেই অনেক বড় এক তারকার নাম সাকিব আল হাসান। আর দুয়ারে যখন বিশ্বের অন্যতম এই সেরা অল রাউন্ডারের ২৮ তম জন্মদিন তখন বাড়তি আলো ছড়াবেই।
অবশ্য, জন্মদিনটা শুরু হওয়ার বেশ কয়েক ঘণ্টা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক রাশ আলো ছড়িয়ে গেলেন সাকিবের সহধর্মিণী শিশির। আগে ভাগেই তাই স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রেখেছেন তিনি। স্ট্যাটাসের ভাষা ছিল অনেকটা এমন –
‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির লেখেন, ‘সমালোচকরা তোমার সমালোচনা করবে, ভালোবাসবে, ঘৃণা করবে, সমর্থকরা সমর্থন করবে। কিন্তু আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকবো। এমনকি তোমার খারাপ সময়ে, কিংবা হাজারো সাফল্যে সবসময় পাশে থাকবো। কারণ এটাই সত্যিকার ভালোবাসা!!! আমার ভালোবাসা, আমার স্বামী, আমার দোস্ত তোমাকে শুভ জন্মদিন। ভালোবাসি তোমাকে। মিস করছি। আমি জানি, আমি তোমার আগে নেই। সবসময় তোমার পিছনেই আছি।