রংপুরে কীট নাশক কোম্পানীর কর্মকর্তাকে কুপিয়ে জখম
রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেরার টেপামধূপুর বুড়িরহাট গুচ্ছগ্রাম আর্দশবাজারে আল আমিন নামে কীটনাশক বিক্রয়কারি প্রতিষ্ঠান জিএমই এগ্রো কোম্পানীর সিনিয়র মাকেটিং কর্মকর্তা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত শনিবার এ ঘটনাটি ঘটে। এদিকে গুরুতর আহত অবস্থায় আল আমিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, শনিবার আল আমিনকে স্থানীয় বিশ্বনাথ গ্রামের জাকের মুটকির ছেলে জিএমই এগ্রোর পরিবেশক হাবিবুর রহমান জিএমই এগ্রো কোম্পানীর পণ্যের বাকি ৮ লাখ টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। আল আমিনকে টাকাও দেয় কিন্তুু টাকা দেয়ার পর পার্শ্বে ডেকে নিয়ে টাকার ব্যাগ ফেরত চায়। না দেয়ায় হাবিবুর ও তার সহযোগীরা চাপাতি দিয়ে আল আমিনকে ঘাড়ে ও মাথায় কোপ দেয়। এতে আল আমিন মাটিতে লূটিয়ে পড়লে হাবিবুর ও তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কাউনিয়া হাসপাতাল ও পরে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে জিএমই এগ্রো কোম্পানীর এরিয়া ম্যানেজার মীর জাহাঙ্গীর আলম বাদি হয়ে কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে জিএমই এগ্রো কোম্পানীর কর্মকর্তাকে কুপিয়ে জখম করার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের উদ্ধার ও পাওনা টাকা ফেরত এবং মাকেটিং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করণের দাবি জানান রংপুরে কর্মরত বিভিন্ন কীটনাশক কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা।











