সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রশি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার নামক এলাকায় নিজ বাড়ির কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান। তাদের মৃত্যুর কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ ও স্বজনরা।

উপজেলার লেহেম্বা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, চাপোড় পার্বতীপুর গ্রামের বিরাশী বাজার এলাকায় নিজ বাড়িতে শয়নঘর থেকে লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী বিপুল (২৫) ও স্ত্রী পারুলের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বিপুল চাপোড় পার্বতীপুর গ্রামের বিরাশী পাড়ার সেট কুমারের ছেলে। স্ত্রী পারুল বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নেরর্ আধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী