,

করোনা সংক্রমণ কমে যাবে পরীক্ষা বন্ধ করলেই : ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বেশি হচ্ছে বলেই যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়ে যাচ্ছে, পরীক্ষা বন্ধ করলে কমে যাচ্ছে– এমন মন্তব্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোমবার তিনি এই সব কথা বলেন।

এক টুইটে ট্রাম্প বলেন, “অন্য দেশের চেয়ে আমাদের দেশে করোনার পরীক্ষা ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে হচ্ছে (এটা আমরা খুব ভালো কাজ করছি)। এ কারণেই অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। পরীক্ষা না হলে বা দুর্বল পদ্ধতিতে হলে দেখা যেত, এই দেশে করোনা সংক্রমিত কোনো রোগীই প্রায় নেই। করোনার পরীক্ষা হলো দুধারী তরবারি— আমাদের খারাপটা দেখিয়ে দেয়, আবার ভালোও।”

বিভিন্ন সময়ে করোনা নিয়ে ট্রাম্পের বক্তৃতা ঘিরে আলোচনা-সমালোচনা হয়েছে। এর আগেও বলেছিলেন, সারা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে বেশি পরীক্ষা হওয়ায় এখানে শনাক্তের সংখ্যাও বেশি।

এ দিকে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জন মারা গেছে। এর আগের দিন মৃত্যু ছিল ৩২৬ জনের। সবশেষ ২ মাস ২১ দিন আগে এভাবে টানা দুইদিন ৫০০’র কম মৃত্যু দেখেছে দেশটি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব (রিয়েল টাইম) অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭২২ জন। তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জন। মোট মৃত্যু ১ লাখ ১৮ হাজার ২৮৩ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ৮৬৬ জন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর