শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ববির নতুন সিনেমা টিভিতে

news-image

বিনোদন প্রতিবেদক : এ সময়ের অন্যতম অভিনেত্রী ইয়ামিন হক ববি। প্রেক্ষাগৃহের বদলে তার নতুন একটি সিনেমার প্রিমিয়ার হবে টিভিতে।

জানা গেছে, শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘আমার মা’ সিনেমাটি ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায়। এবার টিভিতে দেখা যাবে সেই সিনেমা।

ঈদুল আজহায় অনুষ্ঠানমালায় ‘আমার মা’ প্রচার হবে এটিএন বাংলায়।

ছবিতে নাম ভূমিকায় আছেন একাধিকবার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী আনোয়ারা। নায়িকা চরিত্রে আছেন ববি, তার বিপরীতে দেখা যাবে ডিএ তায়েবকে। দুই অভিনয়শিল্পীর জুটিবদ্ধ হয়ে প্রথম সিনেমা এটি। তাদের সঙ্গে আছেন একঝাঁক পরিচিত অভিনেতা।

গর্ভধারিণী মাকে কেন্দ্র করে পারিবারিক টানাপড়েন ও সামাজিক প্রেক্ষাপটের সমসাময়িক গল্পটি লিখেছেনও নির্মাতা জয়।

চলতি বছরের শুরুর দিকে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি।‘আমার মা’ প্রযোজনা করছে এস জি প্রডাকশন।