,

নিউজিল্যান্ডে লকডাউন তুলে নেয়ার ২৫ দিন পর ২ জনের দেহে করোনা শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউন তুলে নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরেছে নিউজিল্যান্ড। তবে ২৫ দিন পর দেশটিতে দুজনের দেহে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। তারা দুজনই বিদেশফেরত। তারা যুক্তরাজ্য থেকে নিউজিল্যান্ড গেছে।

মঙ্গলবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের কর্মীরা এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, টানা ২৫ দিন নিউজিল্যান্ডে নতুন কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। তবে বিদেশফেরত আরও অনেকে এ ভাইরাসে আক্রান্ত থাকতে পারে।

তাদের অবশ্যই দুই সপ্তাহের জন্য সরকার পরিচালিত কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সময়ে তারা করোনামুক্ত কিনা তা দুবার পরীক্ষা করে দেখা হবে।

সবশেষ ৮ জুন অকল্যান্ডের কোভিড-১৯ আক্রান্ত এক নারী সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তিনিই ছিলেন দেশটির সর্বশেষ করোনা আক্রান্ত রোগী।

এর আগে ৭ জুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যতীত নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে ৪ সপ্তাহের জন্য লকডাউন করা হয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২২ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮২ জন।

নিউজল্যান্ডে ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জন মানুষকে করোনা টেস্ট করা হয়েছে।

দেশটিতে ১ মিলিয়ন মানুষের বিপরীতে ৫৮ হাজার ৯৪৫ জনকে টেস্টের আওতায় আনা হয়।

নিউজিল্যান্ডই একমাত্র দেশ যেটি দ্রুত করোনা পরিস্থিতির উত্তরণ ঘটিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা