,

মারাত্মকভাবে করোনা ঝুঁকিতে বিশ্বের ২০ শতাংশ লোক : গবেষণা

news-image

নিউজ ডেস্ক : স্থূলতা ও হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার দরুন বিশ্বের ১৭০ কোটির বেশি লোক মারাত্মকভাবে করোনা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন। যা বিশ্বের মোট জনসংখ্যার ২০ শতাংশ।

মঙ্গলবার বিশ্লেষকদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। ভাইরাসটির প্রথম দিকের ধাক্কায় এখন পর্যন্ত চার লাখ ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আগে থেকেই বিভিন্ন রোগে ভুগতে থাকা রোগীদের ওপর এই ভাইরাস সবচেয়ে বেশি বিরূপ প্রভাব ফেলছে।

কোভিড-১৯ রোগে কত লোক আক্রান্ত হবেন, তা জানতে এইচআইভি, ফুসফুস রোগ ও অন্যান্য অসুস্থতার উপাত্ত বিশ্লেষণ করেছেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের এক দল বিশেষজ্ঞ।

তারা দেখেছেন, পাঁচজনের মধ্যে অন্তত একজনের শরীরে একটি দীর্ঘস্থায়ী রোগ আছে। করোনাভাইরাস যাদের মারাত্মক ঝুঁকিতে ফেলে দিয়েছে।

তাদের সবার শরীরে মারাত্মক উপসর্গ দেখা না দিলেও তারা আক্রান্ত হলে অন্তত চার শতাংশ লোককে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে।

অর্থাৎ প্রায় ৩৫ কোটি লোক মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বেন যে তাদের হাসপাতালের চিকিৎসার দরকার পড়বে।

গবেষক অ্যান্ড্রু ক্লার্ক বলেন, দেশগুলো যখন লকডাউন থেকে বেরিয়ে আসছে, তখন সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষায় বিভিন্ন দেশের সরকার উপায় বের করার চেষ্টা করছে।

সেক্ষেত্রে দীর্ঘদিন থেকে রোগে ভুগতে থাকা লোকদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

ক্লার্ক বলেন, টিকা আবিষ্কার হওয়ার পর কাদের সেটি প্রথম দিতে হবে, তা নির্ধারণ করতে সরকারকে সিদ্ধান্ত নিতে এই গবেষণা সহায়তা করবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা