সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তসলিমা নাসরিনের কবিতা আইরিনের কণ্ঠে

news-image

বিনোদন প্রতিবেদক : ভিন্ন পরিচয়ে এবার সবার সামনে আসতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন সুলতানা। এবার তাকে দেখা যাবে একজন আবৃত্তিকার হিসেবে। সম্প্রতি তিনি কণ্ঠে তুলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতা ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’। আর এই কবিতার ভিডিও প্রকাশের মধ্ যদিয়ে নিজের ইউটিউব চ্যানেল চালু করতে যাচ্ছেন আইরিন।

তিনি বলেন, ‘তাৎক্ষণিক সিদ্ধান্তে কাজটি করলাম। গত রোববার সারাদিন এর শুটিং করেছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বিজয় সরণী ও পান্থপথের কফি বাজে। লকডাউনের এই সময়গুলোতে মনে হয়েছে, আমার নিজের একটি ইউটিউব চ্যানেল করা উচিত। সেই ভাবনা থেকে কাজটি করা।’

শুরুতেই কেন তসলিমা নাসরিনের কবিতা বেছে নেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে আইরিন বলেন, ‘ওনার এই কবিতাটা আমার খুব ভালো লাগে। তাই আবৃত্তির পাশাপাশি ভিজ্যুয়াল করার চিন্তা করলাম।’

‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ কবিতার ভিডিও পরিচালনা করেছেন ইভান মনোয়ার। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দত্ত।

আইরিন জানান, তার এই চ্যানেলটি কোরবানির ঈদে উন্মুক্ত করা হবে। চ্যানেলটির জন্য তিনি আরও কিছু ছোট ছোট ভিডিও নির্মাণ করবেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী