শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকেই নিজের শত্রু মনে হয় : শমিতা শেঠি

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকালপ্রয়াণ মানতে পারেননি কেউ। তার মৃত্যু সংবাদে মুহ্যমান হয়ে গিয়েছিল গোটা ভারত। জানা যায়, ডিপ্রেশনের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন সুশান্ত। তাই নিজেকে শেষ করে দেন তিনি। কিন্তু বলিউডে এমন ডিপ্রেশনের খবর নতুন নয়। পারভিন ববি থেকে শুরু করে রূপালি পর্দার অনেক তারকাই ডিপ্রেশনের শিকার হয়েছে। কেউ তা থেকে বেরিয়ে আসতে পেরেছেন, কেউ পারেননি। সুশান্তে গ্রাস করে ডিপ্রেশন। আর দীপিকা পাড়ুকোন, শমিতা শেঠি মতো কয়েকজন মনের এই সমস্যাকে জয় করেছিলেন।

দীপিকা বহুদিন আগেই জানিয়েছিলেন তার ডিপ্রেশনের সঙ্গে লড়াইয়ের কথা। বলেছিলেন, মাকে পাশে পেয়েছিলেন বলেই সেই যাত্রায় উতরে যেতে সক্ষম হন তিনি। এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টিও। ৪১ বছর বয়সী শমিতা শেট্টির ক্যারিয়ার শুরু হয়েছিল ‘মহব্বতে’ দিয়ে। কিন্তু দিদি শিল্পার মতো তিনি বলিউডে সাফল্যে পাননি। অল্প ছবি করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। সুশান্ত সিংয়ের মৃত্যুর পর তিনি জানালেন তার গল্প। সুশান্তের মৃত্যুতে শোক জানাতে গিয়েই অভিনেত্রী নিজের কথাও বলেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, ‘ডিপ্রেশন আমাদের মধ্যে যে কোনো মানুষের হতে পারে। আপনাকে এই হতাশা ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা করে। আপনার আত্মার প্রতিটি অংশ খেয়ে নেয় হতাশা। সবকিছুই আঘাত দেয়। এই অন্ধকার, ভয়ানক বিশ্বে আপনি নিজেই আপনার শত্রুতে পরিণত হন।’

এখানেই নিজের পোস্ট শেষ করেননি শমিতা। তিনি আরও লিখেছেন, ‘আমি জানি যে আমি যে কষ্টটাই না ভোগ করেছি। একে চিনতে ও গ্রহণ করতে, সাহস জোগাতে আমার কিছুটা সময় লেগেছিল। এর চোখে চোখ রেখে ‘তোমার চেয়ে আমি শক্তিশালী, আমি তোমাকে হারব’ বলতেও সময় নিয়েছিলাম আমি।’ এই ধরনের সমস্যার সঙ্গে যে একা লড়াই করা যায় না, নিজের পোস্টে সে কথা বলেছেন শমিতা। তিনি জানান, একা চেষ্টা করে এ লড়াই জেতা যায় না। আজ আপনি যে পরিস্থিতির শিকার, সেই পরিস্থিতি পেরিয়ে এসেছেন, সমাজে এমন অনেকে লোক আছেন। তারা আপনাকে উপকার করতে পারেন। প্রয়োজন পড়লে ডিপ্রেশন কাটাতে মনোবিদদের সাহায্য নেওয়ার কথাও বলেছেন শমিতা।

৪১ বছর বয়সী শমিতা শেট্টির ক্যারিয়ার শুরু হয়েছিল ‘মহব্বতে’ দিয়ে। কিন্তু দিদি শিল্পার মতো তিনি বলিউডে সাফল্যে পাননি। অল্প ছবি করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ