সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ জিজ্ঞাসাবাদ করবে সুশান্তর বান্ধবী রিয়াকে

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে বান্ধবী রিয়া চক্রবর্তীকে। মুম্বাই পুলিশ শিগগিরই তার বয়ান রেকর্ড করবে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও ধারণা করা হতে, বাঙালি অভিনেত্রীর রিয়ার সঙ্গেই প্রেম করছিলেন অভিনেতা। সুশান্তের এক আত্মীয় এও জানান, নভেম্বরে ‘কেদারনাথ’ অভিনেতা বিয়ে করতে যাচ্ছিলেন। এ উপলক্ষে সুশান্তর পরিবারের সদস্যদের মুম্বাই আসার কথা ছিল। যদিও বিয়ে কার সঙ্গে হওয়ার কথা ছিল— সে বিষয়ে জানাননি।

একটি সূত্র বলছে, সুশান্তর মৃত্যু বেশ কয়েকদিন আগে পর্যন্ত তার সঙ্গেই ছিলেন রিয়া। পরে অভিনেতা নিজেই প্রেমিকাকে বাড়ি পাঠান।

তাদের সম্পর্কের বিস্তারিত জানতে ও সুশান্তর মানসিক অবসাদের সঠিক কারণ অনুসন্ধানে পুলিস রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে চায়। প্রশ্ন উঠছে— তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা ঝগড়া হয়েছিল? আর সেই ঝগড়ার প্রভাবই কি সুশান্তর ওপর পড়েছিল? এই সব প্রশ্নের জবাব রিয়া চক্রবর্তীর বয়ানের ওপরে অনেকটাই নির্ভর করছে।

৮ জুন সুশান্তের সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যার সঙ্গে এ মৃত্যুর কোনো যোগ রয়েছে কি-না সেটাও খতিয়ে দেখা হবে।

রবিবার বাড়ির পরিচারিকারা জানান, তারা সকালেও সুশান্তকে দেখেছেন। সকাল সাড়ে ৯টার সময় জুস নিয়ে নিজের ঘরে ঢুকে যান, তারপর আর তিনি বের হননি। দুপুর নাগাদ তার মৃত্যুর খবর আসে।

টেলিভিশনে ‘পবিত্র রিশতা’ সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান ইঞ্জিনিয়ারিং পাশ করা সুশান্ত সিং রাজপুত। ২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রেখেই সফলতা পান। এর পর শুদ্ধ দেশি রোমান্স, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, পিকে, কেদারনাথ ও ছিঁছোড়ের মতো সফল সিনেমায় দেখা যায়। বড়পর্দায় তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘সঞ্চারিয়া’, মুক্তির অপেক্ষায় আছে হলিউড সিনেমা ‘দ্য ফল্ট অব আওয়ার স্টারস’-এর অফিসিয়াল হিন্দি রিমেক ‘দিল বেচারা’।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী