শ্বাসকষ্ট নিয়ে মোকাব্বির খান সিএমএইচে ভর্তি হলেন
নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সাংসদ মোকাব্বির খান ভর্তি হয়েছেন বলে জানা গেছে। তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। সোমবার দুপুরে তিনি সিএমএইচে ভর্তি হন।
খবরটি নিশ্চিত করেছেন গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি মোকাব্বির খানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ বলেন, জাতীয় সংসদ অধিবেশনে মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হয়েছেন। তার করোনাভাইরাস আছে কি না তা জানার জন্য নমুনা নেওয়া হয়েছে।
মোশতাক আহমেদ জানান, মোকাব্বির খান ন্যাম ভবনেই ছিলেন। সেখান থেকেই হাসপাতালে ভর্তি হন।











