,

করোনা ঠেকাতে গিয়ে বাংলাদেশে ‘অন্য রোগ হাজির হচ্ছে’!

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাস প্রতিরোধের লড়াইয়ে টিকে থাকতে গিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের মতো দেশে ডিপথেরিয়া, কলেরা এবং হামের মতো রোগ হাজির হচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর অনুন্নত দেশগুলো কভিড-১৯ মোকাবিলায় ব্যস্ত থাকতে গিয়ে অবচেতনভাবে অন্যে রোগে মৃত্যু বাড়াচ্ছে।

এই সমস্যা সৃষ্টি হয়েছে মূলত অন্য রোগের ভ্যাকসিন কার্যক্রম বন্ধ করায়। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় দেশগুলো ভ্যাকসিন আনতে পারছে না। আবার ভ্যাকসিন থাকলেও করোনার সংক্রমণের ভয়ে বাচ্চাদের টিকাদান কর্মসূচি চালু রাখা সম্ভব হচ্ছে না।

কলেরা রোগ নতুন করে হাজির হওয়ার তালিকায় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ সুদান, ক্যামেরুন, মোজাম্বিক এবং ইয়েমেনের নাম দেখা গেছে।

হাম ছড়ানো দেশগুলোর তালিকায় বাংলাদেশ বাদে ব্রাজিল, কম্বোডিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইরাক, কাজাকস্থান, নেপাল, নাইজেরিয়া এবং উজবেকিস্তান রয়েছে।

আফ্রিকান চিকিৎসক চিবুজো ওকোটা এ বিষয়ে টাইমসকে বলেন, ‘কয়েক মাসের ভেতর এখন অন্য রোগ করোনার চেয়ে বেশি শিশুর প্রাণ নেবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী দেশগুলোকে করোনা মহামারীর ভেতরই সতর্কতার সঙ্গে অন্য রোগের ভ্যাকসিন কার্যক্রম শুরুর তাগিদ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর