,

করোনা নির্মূলে সংসদে মন্ত্রী-এমপিদের তওবা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনারা আসমানী গজব উল্লেখ করে এর থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য প্রার্থণা করে নিজেদের ভুল ত্রুটির জন্য তওবা করেছেন সরকারের মন্ত্রী-এমপিরা। রোববার জাতীয় সংসদে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনায় করা মোনাজাতে অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদে উপস্থিত সবাই এই তওবায় অংশ নেন।

মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

মোনাজাতে ডেপুটি স্পিকার বলেন, ‘আমরা তোমার কাছে তওবা করেছি। আল্লাহ তুমি বলেছ, তুমি তওবা পছন্দ কর। আমরা তওবা করছি- আমরা আর গুনাহ করব না। আমরা নিজেরা ভালোভাবে চলাফেরার চেষ্টা করব। তারপরও কি তুমি আমাদের প্রতি রহমত করবে না? দয়া করে তুমি আমাদের প্রতি রহমত কর। তুমি যদি আমাদের খালি হাতে ফিরিয়ে দাও তাহলে তোমার নামের অমর্যাদা হবে। আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়ে তোমার কী লাভ?’

বাংলাদেশের মাটি থেকে করোনা নির্মূলের জন্য আল্লাহর কাছে অশ্রুঝরা কণ্ঠে তিনি বলেন, আমাদেরকে তুমি করোনার হাত থেকে সুরক্ষা দান কর। তোমার গজব, আজাব তুমি তুলে নাও মাওলা। বাংলাদেশের মানুষের প্রতি তুমি তোমার রহমত বর্ষণ কর। তুমি তোমার রহমতের শামিয়ানা দিয়ে আমাদের বাংলাদেশকে ঢেকে দাও। তুমি সবই পার। আমাদেরকে হেফাজত কর। তুমি আমাদের মন্ত্রিপরিষদের সদস্যদের হেফাজত কর। বিশেষ করে প্রধানমন্ত্রীকে তুমি হেফাজত কর। তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, সেই চলার পথকে তুমি সুগম করে দাও।’

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমার ছোটবেলার খেলার সাথী মোহাম্মদ নাসিম ও ধর্মমন্ত্রী মোহাম্মদ আব্দুল্লাহর রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তুমি করোনার দিয়ে আমাদের ওপরে আজাব-গজব নাজিল করেছ। আল্লাহ তুমি আমাদের আর কত পরীক্ষা করবে? আমাদের তো ঈমানের জোর খুব কম। আমাদের আর পরীক্ষা নিও না। আমাদের দেশ থেকে করোনার এই গজব এবং আজাব তুমি তুলে নাও। সারা পৃথিবী থেকে এই করোনা থেকে তুমি নির্মূল করে দাও। আল্লাহ তুমি তোমার খাস রহমত ও বরকত দিয়ে আমাদের দেশটাকে ভরপুর করে দাও। আল্লাহ তোমার রহমতের শামিয়ানা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢেকে রাখ।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর