তাইজুল-মিরাজদের সঙ্গে কাজ করা রোমাঞ্চকর, বললেন ভেট্টরি

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ডেনিয়েল ভেট্টরি বলেছেন, বাংলাদেশ দলের স্পিনারদের সঙ্গে কাজ করাটা রোমাঞ্চকর। স্পিনারদের দলটা খুবই ভালো। ওরা প্রত্যেকেই অনেকদিন খেলবে। এখন শুরুতে যদি ওদের উন্নতিতে সাহায্য করতে পারি, তাহলে বুঝতে পারবে আমি আমার কাজটা করলাম।

বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি আরও বলেছেন, তাইজুল ইসলাম এখন প্রতিদিন একটু একটু করে আরও ভালো বোলারে পরিণত হচ্ছে। তাছাড়া নাঈম হাসানের প্রতিভা ব্যতিক্রমী। ও আমাকে অস্ট্রেলিয়ার নাথান লায়নের কথা মনে করিয়ে দেয়। ওর অফ স্পিন বোলিং, লায়নকে মনে করিয়ে দেয়।

মেহেদী হাসান মিরাজ প্রসঙ্গে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৪৪২ ম্যাচে ৭০৫ উইকেট শিকার করা ভেট্টরি বলেন, মিরাজ তো খুবই লড়াকু! স্পিন দক্ষতা তো আছেই, সঙ্গে ওর অলরাউন্ড সামর্থ্যও আছে। আর টি-টোয়েন্টি ক্রিকেটে আমিনুল আছে। কিন্তু সে খুব বেশি ক্রিকেট খেলেনি। সে যত ম্যাচ খেলবে, ততই শিখতে পারবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ