,

ডা. জাফরুল্লাহকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালেই চিকিৎসাধীন আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জফরুল্লাহ চৌধুরী। চিকিৎসকদের নির্দেশনা উপেক্ষা করে রোববার সকাল সাড়ে ১০ টা ৩০ থেকে সোয়া ১১টা পর্যন্ত তিনি মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী করবরস্থানে যান। এসময় মরহুমের জন্য দোয়া মোনাজাত করেন।

তিনি বনানী কবরস্থান হতে সরাসরি সকাল সাড়ে ১১ টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে (যেখানে তার চিকিৎসা চলছে) চলে আসেন। তিনি তার করোনা মুক্ত হওয়ায় মহান রাব্বুল আলামীনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্রুত সুস্থ হওয়ার জন্যে দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

আগামী ৩ থেকে ৪ দিন তাকে হাসপাতালে থাকতে হতে পারে বলে জানিয়েছেন তার গণমাধ্যম সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টু। চিকিৎসকদেও বরাত দিয়ে তিনি বলেন, তার শরীরের এখনো ইনফেকশন রয়েছে। তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। তাই আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হতে পারে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী ডা. জাফরুল্লাহ চৌধুরী । প্রতি সপ্তাহে তার ডায়ালাইসিস করতে হয়। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থারকিছুটা অবনতি হওয়ায় ডায়ালাইসিস করা যাচ্ছিল না। তবে গত শুক্রবার জাফরুল্লাহ চৌধুরীর ডায়ালাইসিস করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা