,

ধর্ম প্রতিমন্ত্রীর দাফন সম্পন্ন

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

রোববার বিকেল ৫টা ১০ মিনিটে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর জানাযার নামাজে উপস্থিত ছিলেন।

বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি তার লাশ গ্রামের বাড়ি কেকানিয়া গ্রামে এসে পৌঁছায়। বিকেল ৪:৫৫ মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ বিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নেতা-কর্মিসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তার এই মৃত্যুতে। তার মৃত্যুর খবর শুনে শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়ীতে দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতা-কর্মী ও স্বজনেরা ছুটে যান। তারা নিহত নেতার সর্বশেষ খবর জানার জন্য স্বজনদের সাথে যোগাযোগ রাখেন।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশা ও সংগঠন শোক প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি