,

ব্রাহ্মণবাড়িয়ায় মর্ধ্যরাত থেকেই চার মহল্লায়  লকডাউন কার্যকর

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চারটি মহল্লাকে  ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়ছে। সরেজজমিনে ঘুরে দেখা যায়, লকডাউন থাকা মহল্লা গুলো প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে যানবাহন চলাচল সহ জনসাধারণের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি  পাওয়ায় পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্বপাইকপাড়া ও কালাইশ্রীপাড়া,  ৫নং ওয়ার্ডের মধ্যপাড়া ও ৮নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকাকে ‘রেড জোন’ চিহ্নিত করে শনিবার (১৩ জুন) দিবাগত মর্ধ্য রাত ১২টা থেকে এই লকডাউন কার্যকর করা হয়েছে।
আগামী ২৭ জুন পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন ‘ রেডজোন’ এলাকাগুলো ঘুরে দেখেন। এসময় মানুষকে ঘরে থেকে স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য  অনুরোধ করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, করোনাভাইরাসে পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে গতকাল দুপুরে বৈঠকে বসে সদর উপজেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটি মার্ধ্যমে শহরের ৪, ৫, ও ৮ ওয়ার্ডের চার মহল্লাকে স্হানীয় ভাবে লকডাউন ঘোষণা সিদ্ধান্ত নিয়েছি। গত শনিবার রাত ১২ টা থেকেই এ লকডাউন কার্যকর করা হয়েছে।  পুলিশ বাহিনী, জনপ্রতিনিধি, আনসার সকলকে নিয়ে আমরা লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত তা সন্তোষজনক ভাবে বাস্তবায়ন হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, তিনটা এলাকায় পুলিশের ছয়টি মোবাইল টিম কাজ করছে। কোনভাবে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকলকে স্বাস্হ্য বিধি মেনে চলার জন্য বলা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি