ঢাকা লকডাউনের বিষয়ে হাইকোর্টের আদেশ সোমবার

news-image

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ঢাকা শহরকে লকডাউন ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ হবে আগামীকাল সোমবার।আজ রোববার (১৪ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে সোমবার আদেশের সময় ঠিক করেন আদালত।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।এ সময় আলদত বলেন, হাট-বাজারে লোক সমাগম দেখে তো মনে হয় না যে, দেশে মহামারি চলছে।

আর ঢাকা লকডাউনের বিষয়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন।আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রতিরোধে বিশেষজ্ঞদের মতামত অনুসারে ব্যবস্থা নেয়া হয়। তবে আমাদের দেশের সংক্রামক প্রতিরোধ আইন ২০১৮ তে এ ধরনের মহামারির সময় সিদ্বান্ত নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে ক্ষমতা দেয়া হয়েছে।বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় আদালতের নির্দেশে একটি উপদেষ্টা কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট একটি জাতীয় টেকনিক্যাল কমিটি গঠন করেছেন।

জাতীয় টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটি বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ঢাকা শহর লকডাউন ঘোষণার সুপারিশ করেছে। কিন্তু সে সুপারিশ অনুসারে পদক্ষেপ না নেয়ায় এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পরা ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্খা তৈরি হয়েছে।তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, সরকার কাজ করছে এবং বুঝে বুঝে প্রয়োজন অনুযায়ী এলাকা ভিত্তিক লকডাউন করছে। এসময় তিনি চীনের উদাহরণ দেন এবং বলেন এ পর্যায়ে রিট পিটিশন চলে না।

 

rtvonline.com

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ