,

জনসমাগম দেখে মনে হয় না দেশে মহামারি আছে : হাইকোর্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানের হাট-বাজারে লোক সমাগমের দৃশ্য দেখে তো মনে হয় না যে দেশে মহামারি আছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

করোনার সংক্রমণ ঠেকাতে ঢাকা মহানগরীতে লকডাউনের দাবিতে করা রিটের শুনানিতে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন। একইসঙ্গে এ রিটের ওপর আদেশের জন্য সোমবার আদেশের দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা ও ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট অমিত তালুকদার।

শুনানিতে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, জাতীয় টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটি বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা শহর লকডাউন ঘোষণার সুপারিশ করেছে। বেঁচে থাকার অধিকার সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং আদালতকে উক্ত অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে যে কোনো আদেশ নির্দেশ দেয়ার ক্ষমতা সংবিধানের ১০২ অনুচ্ছেদে দেয়া হয়েছে। উক্ত ক্ষমতা প্রয়োগ করে ঢাকা শহর লকডাউন ঘোষণার জন্য আদেশের প্রার্থনা জানাচ্ছি।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার বিরোধিতা করে বলেন, সরকার কাজ করছে এবং বুঝে বুঝে প্রয়োজন অনুযায়ী এলাকাভিত্তিক লকডাউন করছে। তিনি এ বিষয়ে চীনের উদাহরণ দেন। তিনি বলেন, এ পর্যায়ে রিট পিটিশন চলে না।

তখন আদালত বলেন, হাট-বাজারে লোক সমাগম দেখে তো মনে হয় না যে, মহামারি আছে। সবাইকে মাঠে-ময়দানে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার অনুরোধ জানান।

আদালত আরো বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে ঢাকাজুড়ে লকডাউন হবে কি না, তা সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত এবং এখানে আদালতের কিছু করার নেই। পরে আদালত এই রিট মামলাটি আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা