অজয়ের প্রেমের টানে মারপিট করেন দুই নায়িকার

news-image

বিনোদন ডেস্ক : নব্বই দশকের দুই জনপ্রিয় বলিউড নায়িকা রাভিনা ট্যান্ডন ও কারিশমা কাপুরের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল যে তা এক সময় হাতাহাতিতে গিয়ে গড়ায়! এর কারণ— দুজনেই অজয় দেবগণের প্রেমে পড়েছিলেন।

একসঙ্গে আতিশ, আন্দাজ আপনা আপনা ও রক্ষকের মতো আলোচিত সিনেমায় অভিনয় করেন রাভিনা ও কারিশমা। এ সময় তাদের মধ্যে ঠাণ্ডা লড়াই ঠিকই বহাল ছিল। মুখ দেখাদেখি হলেও কেউ কারো সঙ্গে কথা বলতেন না।

বলিউডে গুঞ্জন ছিল, অজয়কে খুব পছন্দ করতেন রাভিনা। ‘দিলওয়ালে’-এর নায়কের সঙ্গে ডেট করছেন এমনও দাবি ছিল তার। অন্যদিকে সেই সময় কারিশমার সঙ্গে অজয়ের বন্ধুত্ব গড়ে ওঠে। তখন থেকেই ট্যান্ডন ও কাপুর কন্যার মাঝে ‘শত্রুতা’র সূচনা।

এমন ঘোলাটে সময়ে এক ছবিতে প্রস্তাব পান তারা। ১৯৯৪ সালে সঞ্জয় গুপ্তর ‘আতিশ’ ছবিতে অভিনয় করেন। এ ছবির কোরিওগ্রাফার ফারহা খান এক সাক্ষাৎকারে জানান, শুটিংয়ের সময় দুই অভিনেত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময় হাতাহাতিতে গড়ায়, এমনকি লাথিও চলে!

‘আন্দাজ আপনা আপনা’ ছবিতেও দুজনে অভিনয় করেন। এক সাক্ষাৎকারে রাভিনা জানান, তাদের মধ্যে ঝামেলা নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন পরিচালক রাজকুমার সন্তোষী, নায়ক আমির ও সালমান খান।

রাভিনা বলেন, “কারিশমা ও আমার মধ্যে ঝমেলা মেটানোর জন্য আমির, সালমান এবং পরিচালক রাজকুমার একটা পরিকল্পনা করেন। ছবিতে আমাদের দুজনকে একটা থামের সঙ্গে বেঁধে রাখার একটা দৃশ্য ছিল। রাজকুমার বলেন, যতক্ষণ না আমরা একে অপরের সঙ্গে কথা বলব, ততক্ষণ থামের সঙ্গেই আমাদের বেঁধে রাখা হবে।”

দীর্ঘদিন দুজনের মধ্যে এই ঠাণ্ডা লড়াই জারি ছিল। তবে এখন তারা সেই লড়াই থেকে অনেক যোজন দূরে। সম্পর্কের বরফও গলেছে।

অজয় দেবগণকে কেন্দ্র যে ঝামেলার সূত্রপাত হয়েছিল, তার সমাপ্তি ঘটে দুই নায়িকার মেয়েদের হাত ধরেই। রাভিনার মেয়ে রাশা ও কারিশমার মেয়ে সামাইরা একই স্কুলে পড়ে। দুই মায়ের সম্পর্ক এক সময় যেমন আদায়-কাঁচকলায় ছিল, তেমনই তাদের দুই মেয়ের সম্পর্ক ঠিক তার উল্টো। রাশা ও সামাইরা ভালো বন্ধু।

“আমাদের মেয়েরা একই স্কুলে পড়ে। কারিশমার সঙ্গে আগের সেই টানাপোড়েন আর নেই। আমরা মেয়েদের নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করি”, সাম্প্রতিক সাক্ষাৎকারে এ কথা বলেন রাভিনা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ