সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে নেমেই ইতিহাস গড়লেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাকালে কয়েক মাস ঘরবন্দি থাকার পর শনিবার লা লিগায় মাঠে ফিরলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

স্বাভাবিকভাবেই সবারই চোখ ছিল মেসির ওপর। আগের দিন ইতালিয়ান ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো দলকে ডুবিয়ে দেন কিনা, সেই শঙ্কাও ছিল ফুটবলপ্রেমীদের মনে।

অনুশীলনে ফিরে ঊরুর ইনজুরিতে পড়ায় সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছিল।

তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে নিজের জাত চেনালেন বার্সা অধিনায়ক। শনিবার রাতে নিজেদের প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে নেমে দুর্দান্ত খেলেছেন মেসি। তার নিপুণ ছন্দে ৪-০ তে ধরাশায়ী হয়েছে মায়োর্কা।

এমন পারফরম্যান্স দেখিয়ে করোনার পর মাঠে নেমেই দারুণ দুটি রেকর্ডও গড়ে ফেলেছেন মেসি। লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। শুধু তাই নয়, লা লিগার ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১২ মৌসুমে ২০ বার বেশি গোল করা একমাত্র খেলোয়াড়ও হলেন মেসি। এ কৃতিত্ব লা লিগায় আর কোনো ফুটবলারের নেই।

শনিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মেসি শুধু নিজেই গোল করেননি, বরাবরের মতো গোল করিয়েছেন। ম্যাচের ৩৬ মিনিটে মার্টিন ব্রাথওয়েট ও ৭৯ মিনিটে জর্দি আলবার গোলে এসিস্ট করেছিলেন তিনি। ম্যাচের ৯৩ মিনিটের সময় লুইস সুয়ারেজের এসিস্টে এবারের লা লিগায় ২০তম গোল করেন মেসি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী