,

ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে সদর উপজেলার খানখানাপুর নামক এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

রোববার পৌনে ১০টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান যুগান্তরকে জানান, সকাল পৌনে ১০টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় ঢাকাফেরত ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-১৬-৭৯১৮) ঢাকামুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে সদর ও গোয়ালন্দ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ মুহূর্তে রাস্তায় পাশে উল্টে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে থাকা আহত হেলপারকে উদ্ধারের চেষ্টা করছেন তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা