,

আবার ট্রাম্পের ঘর ভাঙতে পারে!

news-image

অনলাইন ডেস্ক : তৃতীয় বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংসার ভাঙতে পারে। ট্রাম্পের সঙ্গে বনিবনা হচ্ছে না তৃতীয় স্ত্রী মেলানিয়ার। তাই ডোনাল্ড ট্রাম্পকে ডিভোর্স দেওয়ার অপেক্ষায় আছেন তিনি। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হলেই বিবাহ বিচ্ছেদের আবেদন করবেন তিনি।

‘Unhinged: An Insider’s Account of the Trump White House’ নামে একটি বই লিখেছেন ট্রাম্পের সাবেক রাজনৈতিক সহযোগী ওমারোসা এম নিউম্যান। সেখানে মার্কিন প্রেসিডেন্টের দাম্পত্য জীবন নিয়ে এমন চাঞ্চল্যকর বিষয় তুলে ধরা হয়েছে।

আমেরিকার টেলিভিশন নিউজম্যাগাজিন ইনসাইড এডিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউম্যান দাবি করেন, মার্কিন প্রেসিডেন্টের দাম্পত্য জীবন মোটেই সুখের নয়। ট্রাম্প একাধিকবার মেলানিয়ার সঙ্গে প্রতারণা করেছেন। তাই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান ফার্স্ট লেডি। কিন্তু তিনি এটাও ভালো করে জানেন, যত দিন ট্রাম্প প্রেসিডেন্ট পদে আছেন ততদিন তার পক্ষে এই বিয়ে ভেঙে দেওয়া সম্ভব নয়। তাই প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় আছেন তিনি।

ওমারোসা এম নিউম্যান লিখেছেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকাকালীন মেলানিয়া বিবাহ বিচ্ছেদের পথে গেলে তার বিপদ হতে পারত। সে ক্ষেত্রে কোনো একটা পথ খুঁজে ট্রাম্প তাকে শাস্তি দিতে পারতেন। আমার মতে, মেলানিয়া সঠিক মুহূর্ত খুঁজছেন। ট্রাম্প প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার মুহূর্তের মধ্যে তিনি তাকে ডিভোর্স দেবেন।’ কিন্তু কিসের ভয় পাচ্ছেন মেলানিয়া, সে কথাও বইতে উল্লেখ করা হয়েছে।

মেলানিয়ার জন্ম স্লোভেনিয়ায়। পরে তিনি মার্কিন নাগরিকত্ব পান। লেখিকার মতে, স্ত্রী কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব পেয়েছেন তা মার্কিন প্রেসিডেন্টের অজানা নয়। এখন মেলানিয়া বিবাহ বিচ্ছেদ চাইলে সেই অস্ত্রই প্রয়োগ করতে পারেন ট্রাম্প। যদিও কী কারণে আমেরিকার ফার্স্ট লেডি ডিভোর্স চাইছেন, সে বিষয়ে ওই বইতে খোলাসা করে কিছু জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা