সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাকসিন তৈরিতে ইসরায়েলি বিজ্ঞানীদের বড় সাফল্য!

news-image

অনলাইন ডেস্ক : বর্তমান বিশ্বে মহামারি করোনাভাইরাসের মতো অদৃশ্য শত্রুর বিরুদ্ধে চলমান যুদ্ধে আশার আলো দেখিয়েছে ইসরায়েলের একদল বিজ্ঞানী। ভ্যাকসিন আবিষ্কারের পথে বড় সাফল্য পাওয়ার দাবি করেছে তারা। তাদের দাবি, করোনাভাইরাসের মলিকিউল চিহ্নিত করা গেছে যা দিয়ে এ ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যাবে।

ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

এমডিপি ভ্যাকসিন নামে একটি জার্নালে প্রকাশিত রিপোর্টে ইজরায়েলি গবেষকরা জানিয়েছেন, ভাইরাসের অ্যান্টিজেন মলিকিউলের ওপর পরীক্ষা চালিয়ে এমন কিছু উপাদান পাওয়া গেছে যা দিয়ে ভ্যাকসিন তৈরি হলে শরীরে অ্যান্টিবডি তৈরি তো হবেই পাশাপাশি বাড়বে ইমিউনিটিও। এ ক্ষেত্রে ২৫ রকম এপিটোপ চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।

এপিটোপ হলো অ্যান্টিজেন মলিকিউলের প্রোটিন অংশ যার সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হতে পারে। এই ২৫টি এপিটোপের মধ্যে সাতটি শরীরে ঢুকে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে পারবে। এই গবেষণাকে কাজে লাগিয়েই ভ্যাকসিন ক্যানডিডেট তৈরি করছে বিআইইউ ইউনিভার্সিটি।

নানাভাবে এই সাতটি এপিটোপের পরীক্ষা করার পর গবেষকরা নিশ্চিত হন যে এগুলো নন এলার্জিক, নন টক্সিক। কোনোরকম অটোইমিউন রেসপন্স বৃদ্ধি করার ঝুঁকিও কম এতে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী