,

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা শেখ আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নাজমুল হক সৈকত এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানা গেছে।

আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করলে ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শেখ আবদুল্লাহ। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি ছিলেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে একাধিকবার ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে শনিবার সকালে মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। একদিনে দুই কেন্দ্রীয় নেতার মৃত্যুতে শোকাহত দলের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ঢাকা টাইমস

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা