,

আবদুল মোমেন স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল

news-image

দেশবরেণ্য শিল্পপতি ও ব্যবসায়ী আবদুল মোমেন এর মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার আখাউড়া উপজেলার ‘আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুল’ ও ‘রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার’ এর যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন জালাল।

রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ শওকত চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার রমজান খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতা আব্বাস উদ্দীন ভূঁইয়া, মোহাম্মদ রোকন উদ্দিন মেম্বার, ইদ্রিস মেম্বার প্রমুখ।

শোকসভায় বক্তব্য রাখেন রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন কানু, ইসরাফিল মাস্টার প্রমুখ। সভায় রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের পরিচালনা কমিটির সদস্য কাজী উজ্জ্বল ইসলাম, মনির হোসেন মুন্না, আকছির চৌধুরীর চ্যারিটি ট্রাস্ট স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিরিন আক্তার, জেসমিন আক্তার, আকরাম হোসেন, জামির হোসেন, তোফায়েল চৌধুরী, ফজলে রাব্বি, আকছির চৌধুরীর চ্যারিটি ট্রাস্ট স্কুলের সকল শিক্ষার্থী-অভিবাবকসহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শফিক।

সভা শেষে মরহুম আবদুল মোমেন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ মহামারি করোনা থেকে মুক্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা