,

চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : শনিবার নতুন করে ২ হাজার ৮শ’ জনেরও বেশি মানুষ শনাক্ত হওয়ার পর আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৮ নম্বরে।

শনিবার (১৩ জুন) বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৮৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৮৪ হাজার ৩৭৯ জন।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, শনিবারের এই ব্রিফিংয়ের আগ পর্যন্ত ৮৩ হাজার ৭৫ জন আক্রান্ত নিয়ে চীনের অবস্থান ছিল তালিকার ১৮ নম্বরে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ছাড়িয়ে যাওয়ার পর সেই অবস্থানটি এখন বাংলাদেশের।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৩৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭ হাজার ৮২৭ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা