শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে চিত্রনায়িকা বুবলীর দেখা মিলল

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। চলতি বছর শুরুর দিকে হঠাৎ গাঁ ঢাকা দেন এই নায়িকা। ওই সময়ই গুঞ্জন ওঠে, শাকিব-বুবলী বিয়ে করেছেন! তিনি সন্তানসম্ভ্যবা। আর সন্তান জন্মদানের উদ্দেশ্যেই বিদেশে পাড়ি জমিয়েছেন বুবলী। যদিও এমন গুঞ্জনের সত্যতা এখনো মেলেনি।

এদিকে, দীর্ঘ সময় আড়ালে থাকা বুবলীকে এবার দেখা গেছে। কোনো সিনেমার শুটিং কিংবা স্বশরীরে নয়, তাকে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। গতকাল তিনি তার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ক্যাপশন বিহীন একটি ছবি। যদিও এর আগে, এই অভিনেত্রী যোগাযোগ মাধ্যমগুলোতে মাঝে মধ্যে পোস্ট দিয়েছিলেন। তবে নতুন ছবি প্রকাশ করেননি। আড়ালে থাকা বুবলী দেখতে কেমন তা কেবল তার ভক্তরাই বলতে পারবেন।

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে একে একে ১০টি ছবিতে অভিনয় করেছেন বুবলী। সবশেষ এই তারকা জুটি অভিনয় করেছেন ‘বীর’ চলচ্চিত্রে। কাজী হায়াতের পরিচালনায় ছবিটি মুক্তি পায় চলতি বছর ভালোবাসা দিবসে। শাকিবের বাইরে বুবলী অভিনয় করেছেন ‘ক্যাসিনো’ শিরোনামের একটি ছবিতে। এটি নির্মাণ করেছেন সৈকত নাসির। আর এতে তার সঙ্গে জুটি বেঁধেছে চিত্রনায়ক নিরব। ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ