সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রেড জোন’ এলাকায় বন্ধ থাকবে অফিস

news-image

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে অধিক সংক্রমিত এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে সেইসব এলাকার সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

সংক্রমণের দিক থেকে অধিক, তার থেকে কম এবং নিরাপদ এলাকাকে রেড, ইয়োলো এবং গ্রিন জোনে ভাগ করে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এরইমধ্যে রাজধানীর পূর্ব রাজাবাজারকে অধিক সংক্রমিত হিসাবে ‘রেড জোন’ চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। এই এলাকায় মানুষের চলাচলে কঠোর হয়েছে প্রশাসন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর এলাকাভিত্তিক লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে বয়স্ক, গর্ভবতী এবং অসুস্থদের অফিসে না আসার পাশাপাশি অধিক সংক্রমিত এলাকা থেকে অফিস না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার (১২ জুন) বলেন, রেড জোন জায়গাগুলো লকডাউন থাকবে। রেড জোনগুলোতে স্পেশাল কেয়ার থাকবে, যাতে মুভমেন্ট না থাকে। রেড জোনগুলোতে অফিসও বন্ধ থাকবে।

তিনি বলেন, এসব এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। যাদের খাবার প্রয়োজন তাদের খাবার বিতরণ, সামর্থ্যবানদের কেনাকাটার ব্যবস্থা করা হবে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জনসাধারণের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা থাকবে। আমরা চাই এসব এলাকা থেকে আর সংক্রমণ যেন না হয়।

ফরহাদ হোসেন বলেন, এসব এলাকায় ১৪-২১ দিন এমন লকডাউন থাকবে, যাতে সংক্রমণ বিস্তৃত না হয়। মানুষ নিরাপদে থাকে।

ঢাকাকে বর্তমানে করোনা সংক্রমণের হটস্পট উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এখানে আক্রান্তের হার ৭২ শতাংশ। এরপরেই রয়েছে চট্টগ্রাম। আর সারা দেশে ১৬ শতাংশ। এজন্য ঢাকা এবং চট্টগ্রামকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামী ১৫ জুনের পর সীমিত পরিসরে চলার বর্তমানের অবস্থা আপাতত বহাল থাকছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী