শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে ছবি মুক্তিতে নারাজ পরিণীতি চোপড়া!

news-image

বিনোদন ডেস্ক : শুক্রবারই অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি গুলাবো সিতাবো। এর পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির তালিকায় রয়েছে বিদ্যা বালান অভিনীত ছবি শকুন্তলা দেবী এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবি গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল । করোনা থাবা বসানোর পরই এই নয়া ট্রেন্ড দেখা দিয়েছে বলিউডে। তবে এই ট্রেন্ডে গা ভাসাতে মোটেই রাজি নন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

সম্প্রতি Filmfare-কে দেওয়া একটি সাক্ষাত্‍কারে তিনি জানালেন OTT প্ল্যাটফর্মে ছবি মুক্তি এক ধরনের কমপ্রোমাইজ। লকডাউনের আগেই তার আগামী ছবি Sandeep Aur Pinky Faraar-এর প্রোমোশনে ব্যস্ত ছিলেন নায়িকা। তবে সেই ছবি সিনেমা হলে মুক্তি না পেয়ে যদি ডিজিটাল রিলিজ পায়, তা হলে তা একেবারেই মেনে নিতে পারবেন না পরিণীতি। বদলে যাওয়া ট্রেন্ড নিয়ে কথা বলতে গিয়ে অকপট নায়িকা জানান, ‘আজও কোথাও না কোথাও আমরা খুবই ট্র্যাডিশনাল। মনে হয় ওটিটি-তে মুক্তি পাওয়ার মানে কম্প্রোমাইজ করা। কিন্তু এখন তো দেখছি সবাই চিন্তা ভাবনা দ্রুত পালটে ফেলছেন। হয়তো বর্তমান পরিস্থিতিতে ওটিটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু আমার মধ্যে ট্র্যাডিশনাল ছবি প্রেমী রয়েছে, যে বিশ্বাস করে হলে গিয়ে ছবি দেখার ঐতিহ্য কখনো শেষ হয়ে যাবে না। আমরা আজও চাই ছবি যাতে হলে মুক্তি পাক… সে যেদিনই হোক না কেন।’

সব ঠিক থাকলে ২০ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল Sandeep Aur Pinky Faraar ছবির। কিন্তু আপাতত সেই আশায় জল ঢেলেছে করোনা। দ্য গার্ল অন দ্য ট্রেনের এডিটিং এখনো বেশ কিছুটা বাকি। একই অবস্থায় রয়েছে সাইনা নেহওয়ালের বায়োপিক। ‘এই প্রতিটি ছবিই আমার কাছে খুব স্পেশাল। জীবনের বাজি ধরেছি এই ছবিগুলোতে।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ