শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ-কাজলের মতো আব্রাম-আরাধ্য ভবিষ্যৎ জুটি হবেন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে অনেক জুটি পুরোনো রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়েছে। কিন্তু আজ পর্যন্ত কেউ ছুঁতে পারেননি শাহরুখ খান-কাজলের কেমিস্ট্রি। আদিত্য চোপড়ার ‘ডিডিএলজে’র সেই রসায়ন অটুট রোহিত শেট্টির ‘দিলওয়ালে’-তেও। দুই তারকার রসায়ন নিয়ে আলোচনা করতে করতেই উঠে আসে, কারা ভবিষ্যতে শাহরুখ-কাজলের ‘বিকল্প’ হতে পারেন? তালিকা বলছে, দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুর, দীপিকা পাডুকোন-রণবীর সিংহ, আলিয়া ভাট-সিদ্ধার্থ মালহোত্রা বা ফাওয়াদ খান-সোনম কাপুরের জুটিকে ভাবা যেতেই পারে।

শাহরুখ-কাজলের পছন্দে কি তালিকার কোনো তারকার নাম আছে? এমন প্রশ্ন সামনে আসতেই শাহরুখ স্পষ্ট জানিয়ে দেন, তালিকার কাউকেই মনে ধরেনি তার। তিনি স্পষ্ট মানস চোখে দেখতে পাচ্ছেন, সেই সম্ভাবনা শুধুই তার ছোট ছেলে আব্রাম খান আর অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চনের মধ্যে লুকিয়ে আছে। এরা হয়ে উঠতে পারে ভবিষ্যতের ‘শাহরুখ-কাজল’। পাশাপাশি শাহরুখ এও বলেছেন, যদিও আরাধ্যার থেকে আব্রাম ছোট। কিন্তু প্রেম কি আর বয়স দেখে হয়!

কিং খানের এ কথা শাহেনশার কানে পৌঁছায় এক ছবির প্রচার অনুষ্ঠানে। সেখানে তাকে প্রশ্ন করা হয় বিষয়টি নিয়ে। যদিও বিগ বি একমত হতে পারেননি বাদশা খানের সঙ্গে। তারপরেও তার আশীবার্ণী, শাহরুখের কথাই যেন সত্যি হয়!

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ