শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সরকারি জায়গা দখল করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি জায়গা দখল করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এবিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি পূর্ব গ্রামের ভলাকুট মৌজার ১১৭৫৭ দাগের সরকারি খাল দখল করে ২০০ পরিবারের পানি নিষ্কাশনে বাধাঁ প্রদান করে আসছে। এ নিয়ে প্রতিবাদ করলে গ্রামবাসীকে মামলার হুমকি দিচ্ছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয়ভাবে ওই আইনজীবীকে সরকারি জায়গার দখল ছাড়তে অনুরোধ করলেও তিনি কারো কথা শুনছেন না।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের একটি অংশে ১১৭৫৭ দাগের সরকারি জায়গা দখল করে পানি প্রবাহে বাধাঁ প্রদান করে আসছে একই গ্রামের এক আইনজীবী মাজহারুল হক মেরাজ।

ভুক্তভোগী জসিম উদ্দিন,জাকির হোসেন,জায়েদা আক্তার,জাহানারা বেগম, আছিয়া বেগম,হোসনা অভিযোগ করে জানান,কিছু দিনের বৃষ্টির কারণে আমাদের বাড়িতে,রাস্তায় পানি জমেছে,বাড়ির টয়লেট,রান্নার চুলা পানির নিচে।আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে হলে কাপড় ভিজিঁয়ে যেতে হয়। আমরা প্রায় ২০০ পরিবার জলাবদ্ধতার কারণে পানি বন্ধি আছি।

আমাদের বাড়ির পানি যাওয়ার পাইপ লাইনটি বন্ধ করে দেয়া হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় আমাদের গ্রামের ২২ জনকে আসামী করে একটি মামলা করেছে মেরাজ উকিল।
অভিযুক্ত এডভোকেট মাজহারুল হক মেরাজ তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান,এটা সরকারি পানি নিষ্কাশনের ব্যবস্থা না,আমাদের ব্যক্তি মালিকানা জায়গার উপর দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে। এতে আমাদের কোন বাঁধা নেই। পাশ্ববর্তী লোকজন জায়গা-জমি ভরাট করায় আমাদের জায়গাও ভরাট করছি। সরকারি জায়গা দখলের প্রশ্নই উঠে না।

এ বিষয়ে ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুবেল মিয়া জানান, স্থানীয় ভাবে আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু মেরাজ মিয়া কারো কথা শুনতে চায় না। সে জোর পূর্বক সরকারি জায়গা দখল করে আছে।কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে।এ পর্যন্ত তিনি এলাকাবাসীর বিরুদ্ধে দুইটি মামলা করেছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী বলেন, ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামে থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা