,

বিশ্বে চরম দরিদ্রতার শিকার হবে ১০০ কোটির বেশি মানুষ

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারীর কারণে বিশ্বে চরম দরিদ্রতার শিকার হবে ১০০ কোটির বেশি মানুষ। একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা এমন উদ্বেগজনক খবর দিয়েছে।

গবেষণাটি শুক্রবার ইউনাইটেড ন্যাশনস ইউনিভার্সিটির অংশ ইউএনইউ-ডব্লিউআইডিইআর প্রকাশিত করেছে।

সংস্থাটির গবেষকরা বিশ্বে অর্থনীতিতে নেতৃত্ব দেয়া জি৭ ও জি২০ নেতারদের করোনাকালীন সময়ে জরুরি বৈঠকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দরিদ্রতা রুখতে গবেষকরা তিনটি পরিকল্পনার প্রস্তাবনা দিয়েছেন।

সংস্থাটির গবেষকরা বলছেন, করোনাকালীন দরিদ্রতা ঠেকানোর প্রস্তুতির অংশ হিসেবে স্থগিত হওয়া সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি৭ সম্মেলন শেষ হওয়া উচিত ছিল।

গবেষকদের অনুমান, নাটকীয়ভাবে দরিদ্রতার হার বেশি হতে পারে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশগুলোতে। এর মধ্যে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলোর দারিদ্রতা বিশ্বে দারিদ্রতা বণ্টনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

গবেষক দলের অন্যতম সদস্য প্রফেসর সামনার বলেন, করোনা সংকটে ১০০ কোটির বেশি মানুষ চরম দরিদ্রতায় পড়বে। কারণ লাখ লাখ মানুষ দারিদ্র সীমার ওপরে বসবাস করছে। লাখ লাখ মানুষ দরিদ্রতা থেকে দূরে অনিশ্চিত অবস্থানে রয়েছে। বর্তমান পরিস্থিতি তাদের দরিদ্রতার দিকে ঠেলে দিতে পারে। আমরা দরিদ্রতা মোকাবেলা করতে বিশ্ব নেতাদের তিনটি পরিকল্পনা দিয়েছি। বিশ্বনেতাদের জরুরি ভিত্তিতে এটা করা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা