,

ডা. জাফরুল্লাহ বেশিরভাগ সময়ই কৃত্রিম অক্সিজেন ছাড়া থাকছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

শুক্রবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রি. জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফী এ কথা জানিয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেইসবুক পেজে তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার ফুসফুসের সংক্রমণ কমছে। দিনের বেশিরভাগ সময়ই কৃত্রিম অক্সিজেন ছাড়া থাকছেন। তবে গলার ব্যথার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে।’

‘আমরা সকলের দোয়া চাই যেন আল্লাহ তা’য়ালা ডা.জাফরুল্লাহ চৌধুরীকে দ্রুত সুস্থতা দান করেন’ যোগ করেন মামুন মোস্তাফী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রি. জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মুস্তাফী, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা