ভারত এখন করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে চতুর্থ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যকে পেছনে ফেলে কভিড-১৯ বা নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বের চতুর্থ দেশ এখন ভারত। অর্থাৎ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরই আক্রান্তের সংখ্যা বিবেচনায় ভারতের অবস্থান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে একদিনে সর্বোচ্চ ১০ হাজারের বেশি মানুষের শরীরে ভাইরাসের জীবাণু মিলেছে।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ হাজার ৯৫৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই প্রথম দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল। সবমিলিয়ে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৭ হাজার ৫৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৬ জন। একদিনে এ মৃত্যুর হার সর্বোচ্চ। দেশটিতে ভাইরাসজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪৯৮ জনে।

গত কয়েকদিন ধরে মুম্বাই এবং দিল্লিতে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনক হারে। তারপরও বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছায়নি ভারত।

মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লিতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। মৃতের সংখ্যাও এ রাজ্যগুলোতে বেশি। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬০৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৫২ জনের। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি মুম্বাইয়ের বাসিন্দা।

তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে দিল্লিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ হাজার।

পশ্চিমবঙ্গেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জন নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৬৮ জনে। মোট মৃত্যু হয়েছে ৪৪২ জনের।

আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও সুস্থ্য হয়ে ওঠা রোগীর সংখ্যাও ভারতে বেশি। এখন পর্যন্ত এক লাখ ৪৭ হাজার ১৯৫ জন করোনাভাইরাস জয় করেছেন।

ভারতে এখন পর্যন্ত ৫৩ লাখ ৬৩ হাজার ৪৪৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক লাখ ৫০ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দাবি করেছে, দেশব্যাপী লকডাউনে সংক্রমণ রোধে সুফলতা মিলেছে। ৮৩ জেলায় সংক্রমণের হার এখনও এক শতাংশের নীচে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যায় বর্তমানে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২০ লাখ ৮৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ১৬ হাজার মানুষের। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে ৪১ হাজার মানুষের। রাশিয়া রয়েছে তৃতীয় স্থানে। দেশটিতে পাঁচ লাখ মানুষ আক্রান্ত এবং সাড়ে ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ