শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোনালি ঠাকুর ৩ বছর আগেই বিয়ে করেছেন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সুকণ্ঠী গায়িকা মোনালি ঠাকুর। কণ্ঠের বাইরে এ বাঙালি গায়িকার রূপের জাদুতেও মুগ্ধ লাখো ভক্ত। এবার তাদের হৃদয়কে ভেঙে খান খান করে দিয়ে নিজের বিয়ের খবর জানালেন মোনালি। শুধু তাই নয়, বিয়ের কাজটি আরও তিন বছর আগে সেরেছেন বলেও জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সম্প্রতি একটি সাক্ষাতকারে নিজের বিয়ের বিষয়ে মুখ খুলেন মোনালি ঠাকুর। প্রেমিক মাইক রিচারকে বিয়ে করেছেন বলে জানান তিনি।

মোনালি ঠাকুর বলেন, ‘আমার বিয়ের খবর শুনলে সহকর্মীরা বিস্মিত হতেন। তাই এতদিন কাউকে কিছু বলিনি। কিন্তু মনে হলো এবার বলার সময় এসেছে। জীবনের এমন একটা সিদ্ধান্ত বন্ধুদের না জানিয়েই নিয়েছি। ওরা খুব কষ্ট পাবে।’

তিনি বলেছেন; ‘আমি জানি এই খবর প্রকাশিত হলে আমি খুব গালাগাল খাবো। কিন্তু আমরা বড় করে রিসেপশন পরিকল্পনা করেছি। সেখানে যখন সবাই আবার মিলিত হবো, সব অভিমান নষ্ট হয়ে যাবে।’

কীভাবে মাইকের সঙ্গে পরিচয় হলো- এই প্রশ্নের জবাবে মোনালি বলেছেন, ‘আমাদের সুইজারল্যান্ডে পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব। দুই পরিবারের মধ্যে যাতায়াত বাড়ে। আমাদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ে। ২০১৬ সালে ও আমাকে প্রপোজ করে। আর ২০১৭-তে বিয়ে করি।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ