,

করোনা : ফেনীর ৭ এলাকা লকডাউন

news-image

ফেনী প্রতিনিধি : করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ফেনী শহর, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলার সাত এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। পৃথক অফিস আদেশে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এ সংক্রান্ত নির্দেশ জারি করেছে।

ফেনী পৌরসভার দুটি এলাকা ও দাগনভূঞার চারটি এলাকায় গতকাল বৃহস্পতিবার থেকে লকডাউন চলছে। এ ছাড়া ছাগলনাইয়া পৌরসভার সবকয়টি ওয়ার্ড শুক্রবার ভোর ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। চলবে ২৫ জুন রাত ১২টা পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন মাঠে কাজ করবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কৃষিপণ্যের দোকান ব্যতীত সব দোকান বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান সবসময় খোলা রাখা যাবে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় শহরের ১০ নম্বর ওয়ার্ড ও রামপুর এলাকা লকডাউন ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন চলবে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, দাগনভূঞা পৌরসভা, রাজাপুর, পূর্বচন্দ্রপুর ও ইয়াকুবপুর ইউনিয়নে বহিরাগত কোনো লোকজন প্রবেশ করতে বা লকডাউন ঘোষিত এলাকার লোকজন অন্য কোনো এলাকায় যেতে পারবে না।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় ছাগলনাইয়া পৌরসভার ৯টি ওয়ার্ড শুক্রবার ভোর থেকে ২৫ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা