শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

news-image

ফটিকছড়ি (চট্টগাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে রাশেদ কামাল (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। নিহত রাশেদ কামাল উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার গেইটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে একটি দেওয়াল নির্মাণ কাজ চলছিল। সেখানে দাড়িয়ে রাজমিস্ত্রিদের কাজ তদারকি করছিলেন রাশেদ। এ সময় দুষ্কৃতিকারীরা সিএনজিযোগে এসে অতর্কিতে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ কামাল গুরুতর আহত হন। পরে তাকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনার পর নানুপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। এ বিষয়ে তাৎক্ষণিক কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ