,

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার মর্টার শেলটি করা হয়েছে নিষ্ক্রিয়

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া হেলিপেড মাঠে কুমিল্লা সেনানিবাসের মেজর ফাহমিদা সিদ্দিকীর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট বোমা নিষ্ক্রিয়কারী দল শেলটি নিষ্ক্রিয় করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, গত ২২ মার্চ আখাউড়া আব্দুল্লাহ পুরের মোঃ রিপন হোসেনের বাড়িতে পরিত্যক্ত অবস্থায় ৩৫ কেজি ওজনের মর্টার শেলটি দেখতে পেয়ে স্হানীয়রা পুলিশকে খবর দিলে সেটি উদ্ধার করা হয়। পরে কুমিল্লা সেনানিবাসে খবর দেয়া হয়।

প্রসঙ্গত,একাত্তরের মুক্তিযোদ্ধের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার নামে খ্যাত আখাউড়ায় মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের সম্মুখযুদ্ধ হয়েছিল।

মর্টার শেলটি যুদ্ধের সময় ওই এলাকায় ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর