সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর ‘স্পর্শকাতর স্থানে’ সুতা বেঁধে নির্যাতনের অভিযোগে দম্পতি গ্রেপ্তার

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কলহের জেরে ৯ বছরের এক শিশুর স্পর্শকাতর স্থানে সুতা বেঁধে নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিপন মুন্সী (৪৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৩৫) ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের কাজল কোর্ট গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গত ২৩ মে রাত সাড়ে ৮টার দিকে টিভি দেখার কথা বলে শিশুটিকে ডেকে নেয় রিপন ও শেফালী দম্পতি। পরে তাদের ঘরে নিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে সুতা বেঁধে নির্যাতন করা হয়।

ওই সময় শিশুটিকে মেরে ফেলার ভয় দেখান তারা। ফলে কাউকে বিষয়টি জানায়নি শিশুটি। ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে শিশুটির স্পর্শকাতর স্থান ফুলে ব্যথা শুরু হলে সে তার বোনকে জানায়। পরে শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবার।

এ ঘটনায় গতকাল বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় মামলা করে। মামলার ভিত্তিতে আজ ভোরে রিপন ও শেফালীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শিশুটির বাবা বলেন, ‘রিপন মুন্সী আমার চাচাতো ভাই। তার সঙ্গে আমাদের পারিবারিক বিবাদ আছে। এ কারণে আমার সন্তানের সঙ্গে এমন করেছে তারা। আমি ভাবতে পারিনি তারা এমন করতে পারে। আমি তাদের বিচার চাই।’

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী