শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট অর্থায়নের এক-তৃতীয়াংশই ঋণ নির্ভর

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশাল ঘাটতির এই বাজেটের অর্থায়নের এক-তৃতীয়াংশই ঋণ-অনুদান নির্ভর।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ডিজিটাল উপস্থাপনার সমন্বয়ে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তব্যের কিছু অংশ তিনি পঠিত বলে গণ্য করার অনুরোধ করেন তিনি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, এবারের অর্থ বছরের বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর মোট মোট দেশজ উৎপাদন- জিডিপি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২ শতাংশ।

প্রস্তাবিত বাজেট অর্থায়নের উৎস বিশ্লেষণ করে দেখা যায়, আয়ের উৎসের প্রায় এক-তৃতীয়াংশই ঋণ ও অনুদান নির্ভর।

এতে কর উৎস থেকে আয় ধরা হয়েছে ৬৬.৫ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর ৫৮.১ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর ২.৬ শতাংশ। আর কর ব্যতীত প্রাপ্তি ৫.৮ শতাংশ।

এছাড়া অভ্যন্তরীণ ঋণ ১৯.৪ শতাংশ, বৈদেশিক ঋণ ১৩.৪ শতাংশ আর বৈদেশিক অনুদান ০.৭ শতাংশ ধরা হয়েছে যা মোট বাজেটের ৩৩.৫০ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মোট রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। পাশাপাশি অন্যান্য উৎস থেকে ৪৮ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

তিনি বলেন, আগামী বাজেটে মোট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা যা জিডিপির ৬ শতাংশ। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে এ ঘাটতি মেটানো হবে। এ হার গত বাজেটে ছিল জিডিপির ৫ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, ঘাটতি পূরণে ব্যাংক থেকে নেওয়া হবে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। বৈদেশিক অনুদান পাওয়ার পরিমাণ ধরা হয়েছে ৪ হাজার ১৩ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ