সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লা লিগার প্রথম ম্যাচ রাতে

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস সংকটের কারণে তিন মাস থেমে থাকার পর ফের মাঠে গড়াচ্ছে স্পেনের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগ লা লিগার চলতি মৌসুমের বাকি খেলা। লিগের খেলা ফের শুরু হওয়ার প্রথম লড়াইয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে থাকা সেভিয়ার প্রতিপক্ষ রিয়াল বেতিস।

সেভিয়ার মাঠ স্তাদিও রামোনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। তবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লিগের বাকি ম্যাচগুলোতে থাকছে না কোনো দর্শক। থাকছে না কোনো আতশবাজি, ব্যানার-ফেস্টুন, টিম বাস ঘিরে কোনো জনসমাগম।

করোনা সংকটের কারণে অনেকটা সময় পার হয়ে যাওয়ায় ঠাসা সূচি সামনে রেখে মাঠে নামতে যাচ্ছে স্পেনের ক্লাবগুলো। ৩৯ দিনে অনুষ্ঠিত হবে ১১০টি ম্যাচ। গড়ে প্রতি সাড়ে পাঁচ দিনে তিনটি করে ম্যাচ খেলতে হবে ক্লাবগুলোকে।

এরপরও খেলার মাঠে ফিরতে তর সইছে বলে জানালেন সেভিয়ার কোচ হুলেন লোপেতেগি, “প্রতিযোগিতায় ফেরার অপেক্ষার বাধ মানছে না আমাদের।”

“পরিস্থিতিগুলো এমন যে, তিন মাস আগেও মাঠে ফেরা অকল্পনীয় ছিল। কিন্তু আজ এটা বাস্তবে পরিণত হচ্ছে। এই অবস্থানর সঙ্গেই আমাদের খাপ খাইয়ে নিতে হবে।”

এদিকে, করোনা পরবর্তী ফুটবল নিয়ে স্লোগানও ঠিক করেছে লা লিগা কর্তৃপক্ষ- “ফিরতে পারাটাই জয়।”

এদিকে, শুক্রবার লা লিগার আরও দুটি ম্যাচ মাঠে গড়াবে। এদিন গ্রানাডার মাঠে খেলতে যাবে গেতাফে। লেভান্তে খেলতে যাবে ভালেন্সিয়ার মাঠে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার ম্যাচ শনিবার। মায়োর্কার মুখোমুখি হবে তারা। পরের দিন টেবিলের দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে খেলতে নামবে এইবারের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী