,

কাতার থেকে ফিরেছে ৪০৯ বাংলাদেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : কাতারে আটকে পড়া ৪০৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার রাতেই ফ্লাইটটির দেশে ফেরার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে উড্ডীয়ন পিছিয়ে যায়।

মূলত করোনাভাইরাস সংক্রমণে আটকে পড়া ব্যক্তিরা বিশেষ এ ফ্লাইটে দেশে ফিরেছেন। তাদের মধ্যে শ্রমিক ও পর্যটন ভিসায় যাওয়া বাংলাদেশি রয়েছেন।

চলতি মাসের শুরুতে দোহার বাংলাদেশ অ্যাম্বেসির এক ঘোষণার পর দেশে ফেরার জন্য অনলাইনে আবেদন করেন ৪১৯ জন। পরে ফ্লাইটটির অনুমোদন দেওয়া হলে ৪১৪টি টিকিট বিক্রি হয়। তবে ফিরেছেন ৪০৯ জন।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের পর বিভিন্ন দেশের লকডাউনের কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে। এর মাঝে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

এর আগে কাতারে ভিজিট ভিসায় বেড়াতে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকে পড়েছিলেন বেশকিছু বাংলাদেশি। ২৪ মে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে (বিজি৪০৫৭) তাদের মধ্যে ১৬ জনকে দেশে ফেরানো হয়েছে।

এর পর আরেকটি দল এলো বৃহস্পতিবার। বিমানবন্দর সূত্র জানায়, আগত সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরেছেন। তাদের কেউ করোনা সংক্রমিত নন। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা