,

পপুলার গ্রুপের চেয়ারম্যানের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পপুলার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০)। আক্রান্ত হওয়ার তিন সপ্তাহ পর আজ বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচির বাসিন্দা চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ছিলেন তাহেরা আক্তার। তার দাফন বনানী গোরস্থানে করা হতে পারে জানিয়েছে পপুলার গ্রুপের একটি সূত্র।

তাহেরা আক্তারের বাবার নাম মখলেসুর রহমান। তিনি একসময় বগুড়ার বিশিষ্ট ঠিকাদার ছিলেন। রাজধানীর বনানীতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তাহেরা আক্তার।

জানা গেছে, পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় প্রায় তিন সপ্তাহ আগে। প্রথমদিকে তাকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার হৃদরোগের সমস্যা দেখা। পরে গতকাল মঙ্গলবার এনজিওগ্রাম করানোর জন্য শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে আনা হয় তাহেরাকে। আজ তার মৃত্যু হয়।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখার জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা