শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ-ঘোড়াশাল গ্রীড লাইনে বিপর্যয়ে সাত জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ২৩২কেভি গ্রীড লাইনের ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। এতে করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বুধবার (১০ জুন) সন্ধ্যা সাতটার দিকে আশুগঞ্জ-ঘোড়াশাল গ্রীড লাইনের আশুগঞ্জ সাবস্টেশনে সমস্যা দেখা দিলে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ট্রিপ করে।

তাপ বিদ্যুৎ কেন্দ্র সুত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ করে আশুগঞ্জ-ঘোড়াশাল ২৩২ কেভি গ্রীড লাইনের আশুগঞ্জ সাবস্টেশনে ত্রুটি দেখা দেয়। ফলে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কেন্দ্র তাৎক্ষনিকভাবে বন্ধ হয়ে যায়। এতে করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ কয়েকটি জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে চালু হচ্ছে সব জেলার বিদ্যুৎ সরবরাহ।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদুর রহমানের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সাংবাদিকদের জানান, আশুগঞ্জ-ঘোড়াশাল ২৩২ কেভি গ্রীডলাইনে ত্রুটির কারনে বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। সমস্যা চিহ্নিত করে কারখানার নিজস্ব প্রকৌশলীরা কাজ করছেন। আধা ঘণ্টার মধ্যে সব জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ