,

রংপুর বিভাগে উদ্বেগজনক করোনায় আক্রান্তের হার : ১৪০০ রোগী, মারাগেছে ২৬

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বাড়ছে। রংপুর জেলার মেট্রোপলিটন শহরে সব চেয়ে করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মকভাবে বাড়ছে। গতকাল পর্যন্ত এই বিভাগে এক হাজার ৪শ’জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ৬ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ছে ২৬ জনে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয়ের উপ পরিচারক ডাক্তার সুলতান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকরা আশংকা লকডাউন শিথীল করায় করোনা রোগীর সংক্রমন বাড়ছে।

রংপুর মেট্রোপলিটন এলাকায় করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক ভারে বেড়ে যাওয়ার জন্য কারণ হিসেবে ডাক্তার সুলতান আহমেদ জানান, নগরীতে লোকজনের উপস্থিতির হার বেড়ে যাওয়া, স্বাস্থ্য বিধি উপেক্ষা করা, কাঁচা বাজারসহ শপিং মলগুলোতে মানুষের অত্যাধিক ভীড়সহ অসচেতনার কারনে নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন ৪৩ জন। সব মিলে রংপুর বিভাগে করোনা রোগীর সংখ্যা এক হাজার ৪শ’ দাঁড়াল। রংপুর বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত করোনায় ২৬জনের মৃত্যু হয়েছে এদের বেশিরভাগই বহিরাগতদের মাধ্যমে সংক্রমিত হওয়া রোগী এবং বহিরাগত লোকজন। এ পর্যন্ত বিভাগে করোনা সন্দেহে এই বিভাগে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মোট ৪১ হাজার ৩৯৪জনকে ।

গতকাল পর্যন্ত জেলা ওয়ারি করোনায় আক্রান্ত রোগী দাঁড়িয়েছে সব চেয়ে সর্বাধিক রংপুর জেলা ও মেট্রোপলিটন এলাকায় ৫০১জন। এদের মধ্যে মারা গেছেন ৯জন, এর পরেই দিনাজপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৩ জনে মৃত্যু হয়েছে ৫জন, নীলফামারী জেলায় আক্রান্ত ১৫৯ জন মৃত্যু হয়েছে ৪, ঠাকুরগাঁয় আক্রান্ত ১৪৪ মৃত্যু হয়েছে ২, পঞ্চগড়ে আক্রান্ত ৯১ মৃত্যু হয়েছে ২, গাইবান্ধায় আক্রান্ত ৮৪ মৃত্যু হয়েছে ৪ এবং কুড়িগ্রামে ৭৯ ও লালমনিরহাট জেলায় আক্রান্ত হয়েছে ৫১ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা