,

কিছুটা ভালো বোধ করছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে সংক্রমিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা কিছুটা ভালো। তিনি ভালো বোধ করছেন। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, ‘স্যার আগের চেয়ে ভালো বোধ করছেন। এখনো ভালোই আছেন।’

গতকাল মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। সেখানে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন মুস্তাফির বরাতে বলা হয়, ‘জাফরুল্লাহ চৌধুরীর কোভিড এবং গুরুতর নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠিত হয়। সেখানে দেশ ও বিদেশের বিভিন্ন চিকিৎসক অংশগ্রহণ করেন। তাঁর সার্বিক অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেন গ্রহণের মাত্রা আর অবনতি হয়নি। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন এবং আলহামদুলিল্লাহ নিজে থেকে খাবার গ্রহণ করছেন।’

জাফরুল্লাহ চৌধুরীর নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে বলেও জানানো হয়।

করোনায় সংক্রমিত হয়ে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার রাত থেকে তাঁর শরীর খারাপ হয়। শনিবার থেকে কিছুটা উন্নতি হয়। সেই থেকে তাঁর শারীরিক অবস্থা এখন পর্যন্ত একই রকম।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তে র‍্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করিয়ে গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে সংক্রমিত। এ ছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও ২৮ মে তাঁর করোনা পজিটিভ আসে। ৭৯ বছর বয়স্ক এই মুক্তিযোদ্ধা চিকিৎসক ২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্ত্রী এবং ছেলেও করোনায় সংক্রমিত।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মুস্তাফি ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট