শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু হাজার ছাড়াল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেল। এদিন কভিড-১৯ নতুন রোগী শনাক্তেও রেকর্ড হয়েছে।

গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত দেশে প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। আর ১০ জুন এসে মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল হাজারের ঘর।

আইইডিসিআরের তথ্যানুযায়ী, দেশে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছিল ২০ এপ্রিল। সেই জায়গা থেকে মৃত্যুর সংখ্যা ৫০১ জনে দাঁড়ায় ২৫ মে। সময় লাগে এক মাস পাঁচ দিন। মৃত্যুর সংখ্যা বাকি ৫০০ হলো আরও দ্রুত গতিতে। নতুন ৫১১ মৃত্যু যোগ হলো মাত্র ১৬ দিনে।

মৃত্যুর পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যাও। মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ১৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।

চব্বিশ ঘণ্টায় সুস্থ মানুষের তালিকায় যোগ হয়েছে আরও ৫৬৩ জনের নাম। তাতে মোট সুস্থ হলেন ১৫ হাজার ৮৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে করোভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ এবং সুস্থতার হার ২১.২৪ শতাংশ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ