সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যবেক্ষণে থাকা নাসিমের অবস্থা অপরিবর্তিত

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফায় ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তার অবস্থার তেমন পরিবর্তন না থাকায় নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আওয়ামী লীগ ও পারিবারিক সূত্রে বুধবার এ এমনটাই জানা গেছে।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) আছেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। তাকে ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল ইমরান চৌধুরী জানান, মোহাম্মদ নাসিমের সোম ও মঙ্গলবার করা করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনা শনাক্ত হয়। পরে ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন। দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়।

প্রাথমিকভাবে মোহাম্মদ নাসিমকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। অবস্থার উন্নতি না হওয়ায় ৭২ ঘণ্টা শেষে সোমবার আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

শনিবার মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সোমবার আরও দুজন চিকিৎসককে মেডিকেল বোর্ডে যুক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী