,

অতিরিক্ত ভাড়া আদায়ে গণপরিবহনের নিবন্ধন-পারমিট বাতিলের নির্দেশ

news-image

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মঙ্গলবার এই নির্দেশনা দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে চিঠি পাঠায়।

গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি গত কয়েক দিনে সংবাদমাধ্যমে আসার বিষয়টি তুলে ধরে চিঠিতে বলা হয়, “এটা সরকারি নির্দেশনা ও সড়ক পরিবহন আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।”

যেসব গণপরিবহন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ২০১৮ সালের ‘সড়ক পরিবহন আইন, এর সংশ্লিষ্ট ধারা/প্রচলিত বিধি-বিধান অনুযায়ী রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিল করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জানাতে বলা হয়েছে বিআরটিএ চেয়ারম্যানকে।

মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানাসহ অর্ধিক যাত্রী পরিবহনের শর্তে গণপরিবহন চালানোর অনুমতি দিয়েছে সরকার। সেজন্য মালিকদের ক্ষতি পোষাতে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে।

সরকারকে প্রতিশ্রুতি দিয়েও যারা গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করছে, তারা ‘গণদুশমন’ আখ্যায়িত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বলেন, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা